আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার গঠন করবে – রাজবাড়ীতে শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ১০:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৯ Time View
নজরুল, রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করবে এবং শেখ হাসিনা হবে প্রধানমন্ত্রী । এ জন্য সবাইকে এক হয়ে সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।
শনিবার দুপুর দেড়টার দিকে শহীদওহাবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগ ও সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়নের নিমতলায় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী কেরামত আলী বলেন, এ সরকারের আমলে পৌর এলাকার চেয়ে ইউনিয়নে বেশি উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, স্কুল, মসজিদ, মাদরাসা সহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছি, তাহলে কোন জনগণ নৌকায় ভোট দেবে না। আপনারা কাদেরকে নির্বাচিত করবেন, বিএনটিকে? যারা সব সময় মিথ্যা কথা বলে। তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে হামলা মামলা করেছে। কিন্তু আমরা সবার সুখে দুখে থাকি।
তিনি আরো বলেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারে সোলার লাইটের ব্যবস্থা করা হবে এবং পর্যায়ক্রমে রাস্তার গুরুত্বপূর্ণ মোড়েও দেওয়া হবে এ লাইট।
শদীদওহাবপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদকে ্যাডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোরাপ আলী মন্ডল, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ ফরিদ আহম্মদ, সাধারন সম্পাদক মোঃ শাহিন খান প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































