অস্ত্র-গুলি,ইয়াবাসহ দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার –
- Update Time : ০৪:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ তিন জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়ার সামসু মাষ্টার পাড়ার হাবিবুর রহমান হবির ছেলে ফরহাদ সেখ (২২), হোসেন মন্ডলের পাড়ার মুন্নাফ প্রামাণিকের ছেলে বাশার প্রমাণিক এবং ফরিদপুরের কাবিলপুরের মৃত সাত্তার সেখের ছেলে রাজু শেখ (২৯)।
জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল মাষ্টার বোর্ডিং এলাকার রাস্তার উপর থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি পাইপগান ও তার এক রাউন্ড গুলি উদ্ধার করার পাশাপাশি ফরহাদ সেখকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে, একই এলাকা থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাশার প্রামাণিক ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দৌলতদিয়া ঘাট এলাকার ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য এবং এদের বিরুদ্ধে দশটি করে মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































