অসুস্থ্য স্কুল ছাত্র সাব্বিরের পাশে দাঁড়ালেন রাজবাড়ীর এসপি –
- Update Time : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দুই বছর ধরে প্লাস্টিক অ্যানিমিয়া নামক কঠিন রোগে ভুগছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের হত দরিদ্র পরিবারের সন্তান ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সাব্বির আহম্মেদ। ২০ দিন পর পর তার শরীরে দিতে হয় ‘বি’ পজেটিভ রক্ত। এখন তার অবস্থা সংকটাপন্ন। তাকে বাঁচাতে হলে বনমেরু ট্রান্সফার করা জরুরী। এমতাবস্থায় মানুষের দ্বারে দ্বারে একটু সহানুভুতি পাবার আশায় ঘুরছিলেন সাব্বিরের মা সুমাইয়া পারভীন। তার এ আকুতিকে সম্মান জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম। তিনি সাব্বিরের পাশে দাঁড়িয়েছেন। গত শনিবার দুপুরে তিনি সাব্বিরের মায়ের হাতে তুলে দিয়েছেন নগদ ৪২ হাজার ৪ শত টাকা। সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক আলমগীর হোসেনসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। পুলিশ সুপারের দেয়া টাকা হাতে পেয়ে তিনি অত্যন্ত খুশি হন এবং পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল সদস্যেও জন্য দোয়া করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































