অসহায় ও এতিম ক্ষতিগ্রস্থ, রাজবাড়ীতে পানির দরে বিক্রি চামড়া –
- Update Time : ০৭:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
- / ১০৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
এবারের ঈদুল আযহা’র দিনে রাজবাড়ীতে পানির দরে বিক্রি হয়েছে কোরবানী করা পশুর চামড়া। ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন মৌসুমি ব্যবসায়ী এবং অসহায় এতিমরা। তারা এই জন্য কথিত সিন্ডিকেটকে দায়ী করেছেন।
এদিকে, ঈদের দিন জেলা শহরের ইংলিশ মার্কেটসহ আশপাশ এলাকায় কোরবানীর পশুর চামড়া ক্রায় করা ব্যক্তিদের অধিক বিচরণ থাকলেও এবার ছিলে অনেক কম। হাতে গোনা কয়েক জন ব্যবসায়ীকে চামড়া কিনতে দেখা যায। তবে রাজবাড়ীর বাজারে চামড়ার আড়ৎ গুলোতে কেনা কাটা হয়েছে পুরো দমে। তবে তা ছিলো পানির দরে।
মৌসুমি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, সরকারী ভাবে ঢাকার বাইরে এবার ছাগলের চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং গরুর চামড়া ৩৪ থেকে ৪০ টাকা দরে প্রতি বর্গফুট কেনার কথা বলা হয়েছে। যে কারণে তারা খানিকটা কাছাকাছি মূল্যে জেলার বিভিন্ন এলাকা থেকে চামড়া ক্রয় করেন। তবে চামড়া গুলো বিক্রির জন্য রাজবাড়ীর আড়তে আসতেই তাদের লাভের আসা চুরমার হয়ে যায়। আড়ৎদাররা ছাগলের চামড়া প্রতি পিচ ১০ টাকা থেকে ৬০ টাকা এবং গরুর চামড়া ১০০ টাকা থেকে ৬০০টাকার বেশি দরে কিনছে না। বিগত বছরের হিসেবেও যদি তিনি চামড়া বিক্রি করতে পারতেন তাহলেও কিছু টাকা তার লাভ হতো। তবে এবার লাভতো দুরের কথা চামড়া কেনার চার ভাগের একভাগ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আগামীতে আর কখনো বাড়ী বাড়ী ঘুরে চামড়া কিনবেন না বলেও জানান তিনি।
জেলা শহরের দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম আব্দুল গাফ্ফার জানান, তাদের মাদ্রসায় অসহায় ও এতিম তিন শতাধিক ছাত্র পড়াশোনা করছে। সাধারণ মানুষে পক্ষ থেকে এবার ১২৫টি ছাগলের চামড়া এবং প্রায় ৩০০টি গরুর চামড়া তাদের মাদ্রাসায় প্রদান করা হয়েছে। ছাগলের চামড়া মাত্র ১০ হাজার ৮শত টাকা এবং গরুর চামড়া ১লাখ ৩৮ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে। রাজবাড়ী বাজারের আড়ৎদারা প্রথমে চামড়া কিনতেই চাননি। পরে অনেক চেষ্টার পর পানির দারে তাদের সংগ্রহ করা চামড়া বিক্রি করেন। তিনি আরো বলেন, বিগত বছর গরুর চামড়া ১ হাজার ১শত টাকা এবং তার আগের বছর ১ হাজার ৭ শত টাকা করে প্রতিপিচ চামড়া তারা বিক্রি করেছেন। সে হিসেবে এবার অসহায় ও এতিমরা বিরাট ক্ষতির সম্মুখিন হয়েছে। এমনটি হওয়া উচীৎ নয়। কোরবানীর পশুর চামড়ার হক দার অসহায় ও এতিম শিশুরা। এভাবে সিন্ডিকেট গড়ে অসহায় ও এতিমদের বঞ্চিত করা ঠিক হয়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, কেন, কি কারণে চামড়ার বাজারে ধ্বস হলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































