অবৈধ অস্ত্র উদ্ধারে দেশ সেরা রাজবাড়ী, এসপি আসমা-এর কর্মসময়ে ৪৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার –
- Update Time : ১০:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান-২০১৮ এর “গ” বিভাগে দেশ সেরা হয়ে প্রথম পুরস্কার পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ উপলক্ষে গত বুধবার এই অর্জনের প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করেন, বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম-বার)।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম ও বিপিএম জানান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুলিশ সপ্তাহ-২০১৮-এ বিপিএম (সেবা) এবং পুলিশ সপ্তাহ- ২০১৯-এ পিপিএম ( সেবা) পদক প্রাপ্তি অর্জন করেছেন। সেই সাথে সততা ও নিষ্ঠার সাথে রাজবাড়ী জেলায় কার্যক্রম পরিচালনা করেও তিনি সফল হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান-২০১৮ এর “গ” বিভাগে দেশ সেরা হয়ে প্রথম পুরস্কার পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। এ সব অর্জন তার কর্ম জীবনের বড় প্রাপ্তি। এ জন্য তিনি রাজবাড়ী জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা করেন এই স্বীকৃতি তাদের পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরো বহুগুণ বাড়িয়ে দিবে।
রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম ও বিপিএম সেবা মাত্র নয় মাস আগে রাজবাড়ীতে যোগদান করেন। স্বল্প এ সময়ে তার কর্মউদ্দীপনায় গতিশীল হয় জেলা পুলিশ। ওই সময় তার নেতৃত্বে ৪৭টি আগ্নেয়াস্ত্র ও ১১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৩৭টি অস্ত্র মামলার বিপরীতে গ্রেপ্তার ৩৯ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ২টি বিদেশী পিস্তল, ৩টি রিভলবার, ২৮টি ওয়ান সুটারগান, ৫টি দেশীয় বন্দুক, ৩টি বিদেশী বন্দুক, ১টি রাইফেল, ৫টি অন্যান্য অস্ত্র, ৪৫ রাউন্ড গুলি ও ৭৩ রাউন্ড কার্তুজ।
অপরদিকে, অবৈধ মাদক, ডলার কষ্টিপাথর উদ্ধারেও তিনি দেখিয়েছেন অনন্য উদাহরণ। এই সময়ে তার নেতৃত্বে মাদক উদ্ধারসহ ৬৮৫টি মামলা রুজু করা হয়। সেই সাথে গ্রেপ্তার করা হয় ৭৮৮ জন আসামিকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২০ হাজার ৫শত ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৬. ১৫ কেজি গাঁজা, ১৯৫.৮৭ গ্রাম হেরোইন, ১ হাজার ৭শত ৭২ বোতল ফেনসিডিল, ৫ ক্যান বিয়ার, ২৪০ লিটার বাংলামদ, ৩৬৩ লিটার চোলাইমদ। এছাড়া ১৫ লাখ ৬৮ হাজার ৬শত ৮০ টাকা মূল্যের ১৯৫টি ইউএস ডলার, প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৪৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিও উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































