অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি’র কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর –
- Update Time : ০৯:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ৩০ মার্চ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর আজ বুধবার বিকালে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব হস্তান্তর করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
রাজবাড়ীর অফিসার ক্লাবে অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে প্রফেসর শংকর চন্দ্র সিনহা, আব্দুল জলিল ও আকরাম পরিষদ ৮৮ ভোট পেয়ে প্রফেসর শংকর চন্দ্র সিনহা, আব্দুল জলিল ও আকরাম পরিষদ বিজয়ী হয় এবং ৬৪ ভোট পেয়ে মীর আব্দুল আওয়াল ও তপন কুমার ধর পরিষদ পরিজিত হয়।
নির্বাচনে বিজয়ীরা হলো, সভাপতি পদে প্রফেসর শংকর চন্দ্র সিনহা, ভাইস-চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল মিয়া ও কাজী সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ আকরামুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ নজর মওলা, যুগ্ম-কোষাধ্যক্ষ খন্দকার নিজাম উদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ জলিল মিয়া, আবু সাঈদ চৌধুরী মানিক, সুলতানা রাজিয়া, জিতেন্দ্র কুমার সরকার, জিতেন্দ্র কুমার সরকার, প্রভাত চন্দ্র দত্ত, মোঃ রওশন আলী, মোঃ সায়েদুর রহমান, আব্দুস সাত্তার মন্ডল, সালমা রব ও মৃধা ওয়াজেদ আলী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































