অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উদ্দিন খানের দাফন সম্পন্ন
- Update Time : ১১:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক, চ্যানেল আই ও দৈনিক বাংলার রাজবাড়ী প্রতিনিধি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের পিতা ও রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্ধা ও শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উদ্দিন খান ওরফে সেলিম মাষ্টার (৯০) আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭.২০ টায় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর নিজবাড়ীতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর দুপুর ২ টার সময় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার আগ মূহুর্তে মরহুম সেলিম উদ্দিন খানের কর্মময় জীবনের উপর আলোচনা করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, মরহুম সেলিম উদ্দিন খানের পুত্র ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক প্রমুখ। নামাজে জানাযায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ভবানীপুর পৌর কবরস্থানের দাফন করা হয়। আগামী ৫ জানুয়ারী শুক্রবার জুম্মাবাদ মরহুমের আতœার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































