অবসরপ্রাপ্ত কল্যান ট্রাস্টের মহাসচিব শাহজাহান সাজুকে অবাঞ্চিত ঘোষনা –
- Update Time : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত কল্যান ট্রাস্টের মহাসচিব শাহজান আলম সাজুকে দালাল বলে আক্ষায়িত করে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা অবাঞ্চিত ঘোষনা করেছেন।েআজ মঙ্গলবার দুপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এর লক্ষে পূর্ণাঙ্গ উৎস ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবী ও বেতনের ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি তাকে অবাঞ্চিত ঘোষনা করেন।
তিনি বলেন, বেসরকারী বিদ্যালয়ের শিক্ষকদের থেকে কেন ১০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে তার ব্যাক্ষা দিতে হবে। শিক্ষকরা আজ কেন অবহেলিত? শাহজাহান আলম সাজু একজন দালাল, তাই আজকের এ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তাকে অবাঞ্চিত ঘোষনা করছেন। আগামীতে উনি বেশি বাড়াবাড়ি করলে প্রাধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন। সবাই আজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় শাহজাহান সাজুকে অবাঞ্চিত বলে প্রচার করবেন।
তিনি আরো বলেন, কেন্দ্রে আগামী ৩ তারিখের সভায় তাদের সকল দুঃখ কষ্টের কথা তুলে ধরবেন এবং দালালদের সনাক্ত করে কমিটি থেকে বাতিলের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করবেন। শিক্ষকরা আজ বহু ভাবে নির্যাতিত হচ্ছেন। আন্দোলনের মাধ্যমে শিক্ষক সমিতি এত দুর এসেছেন। শিক্ষকরা শুধু মানুষ গড়ার কারিগর না, জাতি গড়ারও কারিগর। প্রতিটি কাজে তাদের অবদান রয়েছে, আজ তারা অবহেলিত থাবকে সেটা মেনে নেওয়া হবে না। অবসর ভাতা কেটে নেওয়া যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে তা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জেলার পাঁচটি উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম- সাধারন সম্পাদক নজরুল ইসলাম,বৃহত্তর ফরিদপুরের আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমূখ।
পড়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































