অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি – দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ২ ফেরীর ব্যবসায়ীকে জরিমানা –
- Update Time : ০৫:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়ার নৌ-রুটের ফেরীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে দুইটি ফেরীর ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের পক্ষ থেকে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্ধামালতী ফেরিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মিনারেল ওয়াটার বিক্রির দায়ে ৪০ ধারায় ৫হাজার টাকা এবং বনলতা ফেরীর ব্যবসায়ীর কাছ থেকে একই ধারায় ১০ হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়াও কয়েকটি ফেরী পরিদর্শণ করে সতর্ক করার ফাশাপাশি লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়ার নৌ-রুটে চলাচলরত ফেরীতে থাকা দোকান গুলোতে উচ্চ মূল্যে পন্য বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে সাম্প্রতি জেলা প্রশাসনে সভায় আলোচনা করা হয়। যার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































