অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর) হিসেবে যোগদান করবেন ফজলুল করিম –
- Update Time : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
- / ১২৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর) হিসেবে যোগদান করবেন মোঃ ফজলুল করিম। পুলিশ সদর দপ্তর থেকে গত সোমবার তাকে যোগদান করার জন্য বলা হয়েছে। বর্তমানে তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে কর্মরত রয়েছে।
জানাগেছে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিমের বাড়ী বগুড়া জেলায় শেরপুর উপজেলায় চন্ডিপুর গ্রামে। তিনি ৩০ তম বিসিএস-এর মাধ্যমে ২০১২ সালের ৩ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৬ সালের ২৯ নভেম্বর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে রাজবাড়ীতে যোগদান করেন। এখানে কর্মরত অবস্থায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।
আজ মঙ্গলবার দুপুরে জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডক কম” কে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম বলেন, আমি রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা-এর প্রতি কৃতজ্ঞ। তিনি তার নির্দেশনা অনুযায়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আরো বেশি নিবেদিত ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































