বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র মাহাথির নিহত
- Update Time : ১০:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গাজেগাড়া ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানাযায় যায়, মাহাথির মন্ডল মোটরসাইকেলযোগে রাজবাড়ী শহরের উদ্দেশ্যে রওনা দেন পেট্রোল আনার জন্য। পথে রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কের হুলাইল গ্রামের গাজেরগাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মোটরসাইকেলটি সজোরে ব্রিজে ধাক্কা খেয়ে তিনি সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর প্রধান কারণ। নিহত মাহাথির মন্ডল উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ বারেক মন্ডলের ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে একশ্রেনীর উঠতি বয়েসের যুবকেরা বেপরোয়া গতিতে মটরসাইকেল চালনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































