কালুখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ে গোল্ডেন লাইনসহ দু’বাসের ৭০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৯:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৩১ Time View

আবু সাঈদ ঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মহাসড়কে পরিবহন ও লোকাল বাসে অনিয়মের দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক ও একটি পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।
অভিযানে দেখা যায়, গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৬৭০২) নির্ধারিত ৭০০ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১২০০ টাকা ভাড়া আদায় করছে। এ অপরাধে গোল্ডেন লাইন পরিবহনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাবনা-ব-১১-০০৫৩ নম্বরের একটি লোকাল বাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যাত্রীরা অভিযোগ করেন, ঈদ মৌসুমকে কেন্দ্র করে পরিবহনগুলো প্রতিবছরই অতিরিক্ত ভাড়া আদায় করে, যা সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে বাস মালিকপক্ষ দাবি করে, ঈদের সময় যাত্রী যাতায়াতের ভারসাম্য না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সরকারি নির্দেশনা নেই বলেও স্বীকার করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা আইনবিরোধী। এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































