রাজবাড়ীর মাদক ব্যবসায়ী মাসুদ কর্তৃক লাজ ফার্মায় ভাঙচুর, বেঁধে রেখে দেয়া হলো পুলিশে
- Update Time : ১০:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ১১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী শহরে লাজ ফার্মা ফার্মেসিতে ভাঙচুরের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার পলাতক আসামি মো. মাসুদ রানা (৪৫) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক মাসুদ রানা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় অবস্থিত লাজ ফার্মায় অতর্কিতভাবে প্রবেশ করে মাসুদ রানা। এ সময় তিনি ফার্মেসির একাধিক কম্পিউটার ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন।
ঘটনার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফার্মেসির একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজবাড়ী থানার এএসআই মোকছেদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাসুদ রানাকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়। পরে অস্ত্র মামলার পলাতক আসামি হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই শামসুজোহা জানান, মাসুদ রানার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































