তারেক রহমানের সঙ্গে রাজবাড়ীর নবনির্বাচিত দু’এমপি খৈয়ম ও হারুনের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ১০:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও তারেক রহমান-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা।
সাক্ষাৎ করেন রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত এমপি মো. হারুন অর রশিদ। এ সময় তারা তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে বিজয়ের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নবনির্বাচিত এমপি হারুন অর রশিদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির দুইবারের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আব্দুস সালাম মিয়া এবং রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































