গোয়ালন্দে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
- Update Time : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৪ Time View

সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় মোঃ আরাফাত মোল্লা (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোঃ আরাফাত মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। সে রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের একজন সক্রিয় রক্তদাতা ছিলেন।
স্থানীয় ও সূত্রে জানাযায়, গত সোমবার রাত ১০টার দিকে। আরাফাত মোল্লা মোটরসাইকেলযোগে মাখন রায়ের পাড়া নতুন ব্রীজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আরাফাতের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে।
এদিকে আরাফাত মোল্লার মৃত্যুতে স্থানীয় জাকের পার্টি নেতাকর্মী ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যে সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































