রাজবাড়ী জেলা শহরে “ডিসি পৌর পার্ক” স্থাপনের কার্যক্রম শুরু
- Update Time : ০৯:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী জেলা শহরের চিত্রা হলের পরিত্যক্ত জমিতে “ডিসি পৌর পার্ক” স্থাপনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের রাজবাড়ী জেলার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভা এবং জেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম।
তিনি জানান, রাজবাড়ী পৌরসভা ও জেলা পরিষদের যৌথ অর্থায়নে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে পার্কের প্রাথমিক পর্ব হিসেবে নালার পাশে প্যালাসাইডিং কাজের জন্য ঢালাই পিলার স্থাপন শুরু করা হয়।
তিনি আরও জানান, পার্কের মূল পরিকল্পনায় থাকবে একটি উন্মুক্ত মঞ্চ, আধুনিক ওয়াকওয়ে এবং হাসপাতাল সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ। একইসাথে পরিত্যক্ত স্থানের সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব বিনোদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।
জানা গেছে, চিত্রা সিনেমা হল ভবনটি বিগত সরকারের আমলে ভেঙে ফেলা হলে জায়গাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ভুতুড়ে অবস্থায় পড়ে ছিল। শহরের সৌন্দর্য ও জনগণের বিনোদনের কথা বিবেচনায় নিয়ে এই জায়গায় একটি আধুনিক পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের প্রাথমিক বাস্তবায়নে রাজবাড়ী পৌরসভা থেকে ৭ লক্ষ টাকা এবং জেলা পরিষদ থেকে ২২ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পার্কটি আরও সম্প্রসারিত ও আধুনিকায়ন করা হবে।
জনসাধারণের জন্য উন্মুক্ত এই পার্ক নির্মাণ শেষ হলে রাজবাড়ী শহরের বিনোদনপ্রেমী মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































