আইজিপি ব্যাজ পেলেন গোয়ালন্দ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ
- Update Time : ০৯:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” (আইজিপি ব্যাজ) পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ। পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের এ সম্মাননা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) প্রদান করেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে এই ব্যাজ প্রদান করা হয়।
এই সম্মাননা অর্জনের পর উত্তম কুমার ঘোষ গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, ইন্সেপেক্টর জেনারেল অব বাংলাদেশ (আইজিপি) বাহারুল আলম পিপিএম, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা ঃ শামিমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব এবং গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে।
তিনি বলেন, “এই অর্জন গোয়ালন্দ ঘাট থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রয়াসের ফসল।”
তিনি আরও বলেন, “জনসেবার মান বজায় রেখে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করছি এবং ভবিষ্যতেও এভাবেই কাজ করে যেতে চাই।” তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































