দৌলতদিয়ার পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হলো শিশু তুহিন !
- Update Time : ০৮:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ৯৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে তুহিন প্রামাণিক (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে ডুবে যায় শিশুটি।
স্থানীয়রা জানান, বিকেলে শিশুটির মা তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় কাচছিলেন। নদীর পাড়ে খেলতে খেলতে হঠাৎই শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধারে কাজ করছে।
গোয়ালন্দ থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, আজ রাত ৮টার ৪০ মিনিট পর্যন্তও শিশুটির সন্ধ্যান পাওয়া যায়নি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































