রাজবাড়ী রেফ্রিজারেশন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- Update Time : ০৯:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী রেফ্রিজারেশন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি অজয় দাস তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভার উদ্বোধন করেন, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুর অতএব আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ^াস। শপথ বাক্য পাঠ করান রাজবাড়ী রেফ্রিজারেশন মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আজিজুল হক।
উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর রাজবাড়ী রেফ্রিজারেশন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫৩ জন সদস্য প্রত্যক্ষ ভোট দিয়ে অজয় দাস তালুকদারকে সভাপতি ও রবিউল হাসান রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি গঠন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































