গোয়ালন্দের দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে এমপি কাজী কেরামত আলীর মতবিনিময় সভা
- Update Time : ১১:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণ ও জনপ্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতবিনিময় করছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফারসিম তারান্নুম হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর সুবর্ণা ফেরদৌস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সহ উপজেলার সকল দপ্তরের প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগন তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন সংসদ সদস্যের কাছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































