রাজবাড়ী জেলা আ: লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন পালিত
- Update Time : ১০:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আজ (৩ ফেব্রুয়ারী) ছিলো জন্মদিন।
এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সে সময় হাজারো ফুলের ভালোবাসায় সিক্ত হন কাজী ইরাদত আলী। নেতা-কর্মী, শুভাকাংখিরা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে কাজী ইরাদত আলীর হাতে তুলে দেয়া হয় ফুল। পরে আনুষ্ঠানিক ভাবে কাট হয় একাধিক কেক।
জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, আওয়ালীগ নেতা ফকরুজ্জামান মুকুট, এ্যাডঃ শফিকুল আজম মামুন, এসএম নওয়াব আলী, এ্যাডঃ শফিকুল হোসেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজামসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী, রাজবাড়ী বাস মালিক গ্রুপ, চেম্বার অফ কমার্স, কাপড় বাজারের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































