রাজবাড়ীর পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা প্রদান
- Update Time : ১০:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩১০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়সহ অন্যান্যরা।
জেলা প্রশাসক, এ বিদায় সংবর্ধনায় পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের তাদের পরবর্তী কর্মস্থলের জন্যে শুভকামনা জানান।
পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা হলেন, এসএম আসলাম, তিনি পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার পরবর্তী কর্মস্থল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। নাসরিন আক্তার তিনি কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার পরবর্তী কর্মস্থল ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। নুরুল্লাহ আবু আসাদ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার পরবর্তী কর্মস্থল ফরিদপুর জেলার সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। আফরোজা চৌধুরী, তিনি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার পরবর্তী কর্মস্থল কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। খালেদা ফেরদৌস, তিনি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার বর্তমান কর্মস্থল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। রমজান আলী সরদার, তিনি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা। তার পরবর্তী কর্মস্থল মাদারীপুর জেলার ডাসার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং সুশান্ত কুমার সিকদার, তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার বর্তমান কর্মস্থল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































