পুলিশ কনষ্টেবল নিয়োগ : দালাল ও প্রতারকদের প্রতি রাজবাড়ীর এসপি’র হুঁশিয়ারি
- Update Time : ১১:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১২৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ফেব্রুয়ারী মাসের ২২,২৩ ও ২৪ তারিখ অনুষ্ঠিত হবে রাজবাড়ীতে পুলিশ কনষ্টেবল পরীক্ষা। ওই পরীক্ষাকে সামনে রেখে দালাল ও প্রতারকরা সক্রিয় হয়ে উঠতে পারে এবং আর্থিক ক্ষতির সম্মুখিন হতে পারেন চাকুরী প্রার্থীরা। যে কারণে রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ ওই সব দালাল ও প্রতারকদের উদ্দেশ্যে কঠোর হঁশিয়ারি প্রদান করেছেন। আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের অফিস কক্ষে স্থানীয় পত্রিকার দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি প্রদান করেন।
বিকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে ট্রেইনিরিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা হতে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ০৭/০২/২০২৪ খ্রি: তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ পুলিশওয়েব সাইট http://police.teletalk.com.bd -এ আবেদন করা যাবে। আগামী ২২/০২/২০২৪ খ্রি: হতে ২৪/০২/২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET) কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আগামী ১৬/০৩/২০২৪ খ্রি: তারিখ লিখিত পরীক্ষা ও আগামী ২৩/০৩/২০২৪ খ্রি: তারিখ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আসন্ন টিআরসি নিয়োগ সম্পর্কে জি.এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে জারিকৃত সকল প্রকার নির্দেশনা অনুসরণ পূর্বক সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম লোকদের খুঁজছে রাজবাড়ী জেলা পুলিশ। তিনি বলেন, এবাবের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতি মুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় ৭টি ধাপ পর্যাযক্রমে ১ম ধাপ-দৌড় (২০০ মি.), ২য় ধাপ-পুশ আপ, ৩য় ধাপ-লংজাম্প, ৪র্থ ধাপ-হাইজাম্প, ৫ম ধাপ-দৌড় (১৬০০ মি.), ৬ষ্ঠ ধাপ-ড্র্যাগিং ও ৭ম ধাপ-রোপক্লাইম্বিং এবং অন্যান্য সকল পরীক্ষায় কৃতকার্য হবে শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবেন।
তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনিরিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্ত হবেন তারা তাদের নিজযোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবেন বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো। যদি কোন প্রতারক বা দালাল চক্র কোন সদস্যের সাথে বা তার পরিবারের সাথে অর্থ লেনদেনের বিষয়ে কথা বলেন, তাহলে সাথে সাথে জেলার সংশ্লিষ্ট থানা, ফাঁড়ী, ক্যাম্প অথবা পুলিশের স্থানীয় বিট অফিসার’কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এমন কি এ বিষয়ে সরাসরি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার, রাজবাড়ীকে অবহিত করার জন্যেও তিনি অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































