স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে ৫৫০ নারীর মাঝে কম্বল বিতরণ
- Update Time : ১১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : “আমরা গড়বো রাজবাড়ী”-এ শ্লোগানকে সামনে রেখে মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ীর মাধ্যমে রাজবাড়ীতে ৫৫০ জন নারীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বপ্নের রাজবাড়ীর আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।
স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান ও দৈনিক একুশের কথার প্রকাশক ও সম্পাদক কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের ষষ্ঠ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী।
প্রধান অতিথি বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন, সে জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনার ভোট দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করেছেন। রাজবাড়ীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি সব সময় আপনাদের পাশে থেকে উপকার করতে চাই।
স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান ও দৈনিক একুশের কথার প্রকাশক ও সম্পাদক কানিজ ফাতেমা চৈতি বলেন, আমার দাদা ছিলেন দানবীর। আমার বাবাও তাই। আমিও চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার। স্বপ্নের রাজবাড়ীর আয়োজনে দীর্ঘ দিন ধরে আমরা কাজ করে আসছি। রাজবাড়ীর উন্নয়নে স্বপ্নের রাজবাড়ী বলিষ্ঠ ভুমিকা রাখছে। যার অংশ হিসেবেই আজ এ কম্বল বিতরণী অনুষ্ঠান। আগামীতে আরো কাজ করা হবে এই সংগঠনের ব্যানারে।
স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। পরে সদর ও গোয়ালন্দ উপজেলা থেকে আগত নারীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































