হারানো ৭১ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন রাজবাড়ী পুলিশ সুপার
- Update Time : ১০:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ৯৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাঁচটি থানায় করা ডায়রির ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৭১ টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। সেই সাথে যাচাই বাছাই করে প্রকৃত মালিকের নিকট ফোনগুলো হস্তান্তর করেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদস্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিদ সরকারসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট্ট জেলা এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ঠ ভালো। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি, আমরা খুব মন দিয়ে কাজটি করি, কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে তার ভিতরে যে মানষিক কষ্টটা, সেই কষ্টটা আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রাণীত করে। আমরা এই কাজটি সবসময় করে যাব। আর জেলার বিভিন্ন থানায় প্রতিনিয়তই মোবাইল হারানোর জিডি হয়। সেই জিডিগুলোর প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। এসময় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সকলে আবেগ প্রবন হয়ে পড়েন এবং পুলিশের প্রতি আস্থা ছিল তা আরো বহুগুণে বেড়ে গেল। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানাগেছে, রাজবাড়ী সদর থানার জিডি ৩২টি, গোয়ালন্দ থানার জিডি ১০টি, পাংশা মডেল থানার জিডি ১২টি, কালুখালী থানার জিডি ৭টি, বালিয়াকান্দি থানার জিডি ৮টিসহ সর্বমোট ৭১টি হারানো মোবাইল জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলাসহ ভিন্ন জেলা হতে ওই সব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































