রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ১০:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ৯০ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আজ রবিবার সকালে ২দিন ব্যাপী এ প্রতিযোগীতায় রাজবাড়ী সদর উপজেলার ৪২টি মাধ্যমিক স্কুল, ১৯টি মাদ্রাসা ও ২টি কারিগরী স্কুল সহ মোট ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ক্রিকেট ভলিবল ব্যাটমিন্টনসহ মোট ৪৬টি ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম শফি, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































