রাজবাড়ীর নিজভূমিতে চিরনিদ্রায় শায়িত হলেন দানবীর ডাঃ আবুল হোসেন
- Update Time : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ২৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাডীর ডাঃ আবুল হোসেন কলেজসহ বহু প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা দানবীর ডাঃ আবুল হোসেন (৯৬) গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় লন্ডনের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যু কালে তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য শুভাকাংখি আতœীয়-স্বজন রেখে গেছেন।
ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এহসানুল করিম হিটু জানিয়েছেন, ডাঃ আবুল হোসেনের মরদেহ গত শনিবার রাতে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজে আনা হয়। সেখানে সারারাত রাখা হয় এবং গতকাল রবিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে প্রথম জানাজা এবং দুপুর ২টায় সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ভবদিয়া এতিমখানার পারিবারিক কবরস্থানের নিজভূমিতে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজায়, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, সাবেক এমপি সানজিদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরর্শেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সাবেক জেলা জজ শামসুল হক সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডা: আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের নৌকার প্রার্থী কাজী কেরামত আলী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































