রাজবাড়ী শহর থেকে ব্যাটারী চালিত ভ্যান চুরি, চোর গ্রেপ্তার
- Update Time : ১০:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ৩৮৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহর থেকে ব্যাটারী চালিত ভ্যান চুরি করে নিয়ে যাবার সময় হাতেনাতে পলাশ শেখ (৪১) নামে একজন চোরকে আটক করা হয়েছে। পলাশ শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আজিবর শেখের ছেলে।
এ ঘটনায় ভ্যান মালিক ও জেলার বালিয়াকান্দি উপজেলার বাওনারা গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে মোঃ মাসুদ শেখ বাদী হয়ে শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালুখালীর বাওকুড়ি গ্রামের জনৈক মোন্নাফ শেখকে নিয়ে রাজবাড়ী সদর কোর্ট এলাকায় আসেন। ওই সময় যাত্রীসহ ভ্যান ভাড়ার টাকা ভাংগাতে যান তিনি। তবে ফিরে এসে ধেকেন ভ্যানটি নেই। পরবর্তীতে অনেক খোজাখুজির পর রাজবাড়ী সদর হাসপাতাল এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তার ভ্যানসহ চোর পলাশ শেখকে আটক করা হয়। একই সাথে বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করার পাশাপাশি ভ্যানটি উদ্ধার থানায় নিয়ে আসে।
রাজবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানিয়েছেন, ওই ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দাযের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































