উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর দুইটি আসনে ভোট গ্রহণ সমাপ্ত
- Update Time : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৩০৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর সাড়ে ৩শ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে তা বিকাল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি ছিলো তুলনা মূলক ভাবে কম।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন রাজবাড়ী-১ আসনের নৌকার প্রার্থী কাজী কেরামত আলী এমপি। এরপর তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
ভোট গ্রহণ সুষ্ঠ করতে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এছাড়া টহল ও সাদা পোশাকেউ দয়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে ৬ জন এবং রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ৬ জনসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ, মুক্তিযোট ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































