লক্ষিকোল ইমাম বাড়ীতে হাজারো শ্রোতা দর্শকের উপস্থিতিতে ‘জারি গান’ অনুষ্ঠিত
- Update Time : ১০:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের দ্বাদশী ইউনিয়নের লক্ষিকোল ইমাম বাড়ীতে জারি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে শুরু হরে জারি গানের আসর চলে মধ্য রাত পর্যন্ত। হাজারো শ্রোতা দর্শকদের মাঝে বিভিন্ন জারি গান পরিবেশন করেন শিল্পীরা।
লক্ষিকোল পূর্বপাড়া ইমাম বাড়ি কমিটির আয়োজনে ও আহলে বায়াত পাক ও কারবালার শ্বানে ইমাম বাড়ি মাঠে জারি গান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পৌর সভার মেয়র আলমগীর শেখ তিতু, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, দ্বাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া, আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ফরিদ মোল্লা, আওয়ামী যুব মহিলালীগের সভাপতি শিউলী আক্তার সুলতানা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দেলো। গান পরিবেশন করেন মানিকগঞ্জের জারি গান সম্রাট খালেক দেওয়ান ও শামীমা সরকার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































