ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়া ঘাটে যৌন উত্তেজক ওষুধ সেবন করে এক ব্যাক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ৮৬২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যৌন উত্তেজক ওষুধ সেবনের পর অসুস্থ্য হয়ে আ. সালাম (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে জামালপুর জেলা সদরের হরিবাড়ি গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত গভীর রাতে নিহত আ. সালাম দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন গাউছিয়া রাজশাহী আবাসিক বোডিংয়ে রাত্রি যাপনের জন্য ওঠেন। বৃহস্পতিবার ভোর রাতে তিনি অসুস্থ্যবোধ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহত ওই ব্যাক্তি দৌলতদিয়া যৌনপল্লী থেকে যৌনউত্তেজক ওষুধ সেবন করে আবাসিক বোডিংয়ে আসেন। এরপর তিনি বোডিংয়ে অবস্থানকালে অসুস্থ্য বোধ করেন এবং হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
১১৯৩



































































































