সংসদ নির্বাচন রাজবাড়ী-২ আসন: প্রার্থীতা ফিরে পেয়ে রাজবাড়ীতে এলেন কৃষকলীগ নেতা হক
- Update Time : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৫৩ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রার্থীতা ফিরে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক। রাজবাড়ীর পাংশা বালিয়াকান্দি কালুখালী তিনটি উপজেলা নিয়ে এ আসনে তিনি মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়ন জমা দেওয়ার সময় তার নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটার সমর্থনে গরমিল পাওয়ায় প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার।
নুরে আলম সিদ্দিকী হক এ রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনে আপিল করে। তার আপিল শুনানি শেষে প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। নুরে আলম সিদ্দিকী হক কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। তিনি মনোনয়ন ফিরে পেয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা ও বিভিন্ন উপজেলার কৃষক লীগের নেতাকর্মী নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, গত চার তারিখে জেলা রিটার্নিং অফিসার অবৈধভাবে আমার মনোনয়ন বাতিল করে আপিল করার পর আমার প্রার্থীতা ফিরে পেয়েছি। আমি ঋনখেলাপি নই কোন মামলার আসামিও নই তাই আমার প্রার্থীতা ফিরে পেয়েছি। জয় আমার সুনিশ্চিত। রাজবাড়ী-২ আসনের ভোটার ও জনগন আমাকে ভালোবাসে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভোটারের প্রতি যদি সন্ত্রাস জোরপূর্বক অত্যাচার না করা হয় তাহলে জয় আমার হবেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































