ব্রেকিং নিউজঃ
জমিদার বাড়ী-মন্দির দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাড়ে ৩’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদারবাড়ী- মন্দির দখলের অপচেষ্টা চলছে। যার অংশ হিসেবে ওই বাড়ীর মালিকসহ ৪ জনকে পিটিয়ে জখম, স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার সময় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে রাজবাড়ী নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি মনিরুল হক মনির, সহ-সভাপতি আব্দুস সামাদ মিয়া, এ্যাড. মাহাবুব রহমান, অরুন কুমার সরকার, এজাজ আহমেদ, কবি নেহাল আহমেদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































