বিএনপি নির্বাচনে আসলে সব রকমের সহযোগিতা করা হবে– রাজবাড়ীতে ইসি আলমগীর
- Update Time : ০৮:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৫০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। তিনি বলেন, আমরা চাই সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে খেয়াল রাখতে হবে সংবিধানের যে কার্ট অব ডেট আছে তার মধ্যেই তারিখ গুলো পরিবর্তন করে নতুন তারিখ ঘোষনা করা হবে। আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য সব সময়ই স্বাগত জানাই। বিএনপি নির্বাচনে আসলে সব রকমের সহযোগিতা করা হবে।
সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। এছাড়া সভায় রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, উপজেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, জেলার সকল থানার ওসি, বিজিবি, র্যাবসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর আরো বলেন, সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক এটা তারা চান। এখন যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে তাদের ঘোষিত শিডিউল ঘোষনা অনুযায়ী বিএনপির নির্বাচনে অংশ গ্রহনের সুবিধার্থে নির্বাচন কমিশনের ঘোষিত ভোটের তারিখ পরিবর্তনে তারা সম্মত আছেন। তবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটের নতুন কোন তারিখ ঘোষনা করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































