গোয়লন্দে দুই দোকান ভেঙে যাত্রীবাহী বাস খাদে
- Update Time : ১১:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ৪২৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দুটি দোকান ভেঙে খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের সব যাত্রী অক্ষত রয়েছেন। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আজ শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জমিদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিগন্ত পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ৪২ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জমিদার ব্রিজ এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে থাকা মুদি ও ওষুধের দোকান ভেঙে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, দিগন্ত পরিবহনের বাসটির গতি বেশি ছিল। দুর্ঘটনায় বাসের ৪২ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। সৌজন্যে দৈনিক কালের কণ্ঠ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































