বালিয়াকান্দিতে পাটভর্তি চলন্ত ট্রাকে আগুনের ঘটনায় ৩জন গ্রেপ্তার
- Update Time : ০৯:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ২১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুনের ঘটনার মামলায় পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত দরবেশ শেখের ছেলে মোঃ বাবু শেখ (৫২), নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে ওসমান মন্ডল (৬০), শাহজাহান মন্ডলের ছেলে মোঃ বাদশা মন্ডল (৪০)। এরা ৩জনই বিএনপি ও যুবদলের কর্মী। গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর হোসেন বলেন, নাটোর থেকে দুটি ট্রাকে করে পাট বোঝাই করে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর আঃ রাজ্জাক খান জুট মিলে নিয়ে যাচ্ছিলেন। বালিয়াকান্দি-সোনাপুর সড়কের উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে ট্রাক করে খড়ি সাজানো গাড়ি দাড়িয়ে থাকেতে দেখে দাড়ান। সেখানে কয়েকজন দাড়িয়ে ছিল। ওখান থেকে গাড়ী টান দিলেই আগুন দেখতে পান। ট্রাকটি রক্ষার জন্য দ্রæত টেনে নারুয়া রোডে আলমের ইটভাটার পাশে একটা পানি থাকা পুকুরে ট্রাকটি নামিয়ে দেন ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে নিয়ন্ত্রণ করেন ও বালিয়াকান্দি থানার ওসি ও পুলিশ ফোর্স এসে ফায়ার সার্ভিসের একটি টিম নিয়ে সড়কের আগুন নিয়ন্ত্রণ করেন। একসাথে দুটি পাটের ট্রাকটি আসলেও এ তার গাড়ীটি পিছনে ছিল।
খবর পেয়ে বুধবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ^াস আলম সহ আঃ রাজ্জাক জুট মিলের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার এসআই নাসির উদ্দিন বলেন, পাটভর্তি চলন্ত ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ড্রাইভার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বুধবার মামলা দায়ের করেন। ওই মামলায় ৩জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































