রাজবাড়ীর পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ১, দেশীয় অস্ত্র উদ্ধার
- Update Time : ০৮:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৯৩৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার অংশে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ লুৎফর রহমান (৪০) নামে এক জনকে গ্রেপ্তার করেছে। সেই সাথে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া লুৎফর রহমান রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় লুৎফর রহমানসহ অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার বাদী ও রাজবাড়ী থানার এসআই মোঃ কামরুল হাসান জানিয়েছেন, পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার অংশ দিয়ে চলাচলকারী বালুবাহী বাল্কহেড ও জেলেদের মাছ ধরা ট্রলার থেকে ডাকাতির প্রস্তুতি নিয়েছে একদল ডাকাত। গত বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই তথ্য পেয়ে থানা পুলিশের সদস্যরা জেলা শহরের গোদার বাজার সংলগ্ন গোলাম মোস্তফার ইটভাটার সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন। সে সময় হাতে নাতে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে এবং ১০/১২ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ১টি ছুরি ও ৫টি লোহার রড উদ্ধার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































