রাজবাড়ী জেলার কবি ও কবিতা’র প্রকাশনা উৎসব ও কবি সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ২৩৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কবি ও কবিতা বই-এর প্রকাশনা উৎসব এবং কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কবি ও কবিতা বই-এ রাজবাড়ী জেলার ১৮৫ জন কবি’র কবিতা ও ছবিসহ জীবন বৃত্তান্ত স্থান পেয়েছে। এই বইটি লিখেছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান ও গণপূর্ত বিভাগের ডিভিশনাল একাউন্টেট সরদার জাহাঙ্গীর আলম।
রাজবাড়ী জেলার কবি ও কবিতা প্রকাশনা উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক কবি সালাম তাসিরের সভাপতিত্বে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ফকীর আব্দুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন, ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, আনন ফাউন্ডেশনের সভাপতি কবি স.ম. শামসুল আলম, আনন প্রকাশনের নির্বাহী নজরুল ইসলাম নঈম প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন, রাজবাড়ী জেলার কবি ও কবিতা প্রকাশনা উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব কবি সরদার জাহাঙ্গীর আলম। এ সম্মেলনে জেলা ৫টি উপজেলার দুই শতাধিক কবি অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































