ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে জাকারিয়া শেখ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের শুকুর শেখের ছেলে।
শুক্রবার সকাল ৮টার দিকে নিজবাড়ীর উঠানে ধান মাড়াইয়ের জন্য রাখা খোলা তার ধরে বিদ্যুৎস্পৃর্শের ঘটনা ঘটে।
জাকারিয়ার দাদা জয়নুদ্দিন শেখ বলেন, বাড়ীর ঘরের বারান্দা থেকে তার নিয়ে উঠানে ধান মাড়াইয়ের জন্য রাখা তারের জয়েন্টের জায়গায় হাত দিলে জাকারিয়া বিদ্যুৎস্পৃর্শ হয়। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আফরোজা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































