সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে কালুখালীতে মানববন্ধন
- Update Time : ০৬:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
খুলনা ও বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দুই ট্রেনের স্টপেজের দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কালুখালী জংশন স্টেশনে সকল শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
এ সময় মানববন্ধনকারীরা কালুখালী জংশন স্টেশন দিয়ে চলাচলরত সকল ট্রেনের সাথে পদ্মা সেতুর সন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুইটির স্টপেজের দাবি করেন। এদিকে পদ্মা সেতুর এই দুই ট্রেন রাজবাড়ীর মধ্যে শুধুমাত্র রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে যাত্রা বিরতি দিচ্ছে। এছাড়া রাজবাড়ী ও কোর্ট কুষ্টিয়ার মাঝে আর কোন স্টপেজ নাই।
এ সময় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম খায়ের ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মবি, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন সহ স্থানীয় স্কুলে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী আসবে রাত ২টা ২০ মিনিটে। ৫ মিনিটের বিরতি দিয়ে ২টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৫টায়। এই ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাজবাড়ী আসবে ১০টা ৪০ মিনিটে। ১০ মিনিট বিরতি দিয়ে ১০টা ৫০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে দুপুর ৩টা ৫০ মিনিটে। অন্যদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে রাজবাড়ী এসে পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। ৬টা ১০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। আবার ঢাকা থেকে রাত ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে রাত ২টা ২০ মিনিটে। ট্রেনটি বেনাপোলে ফিরে যাবে সকাল ৭টা ২০ মিনিটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































