কালুখালীতে মোটর সাইকেল আগুন ও ককটেল বিস্ফোরণ
- Update Time : ১০:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ২৭৯ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী চাঁদপুরের কাসেম মহাজনের ইটভাটার সামনের সড়কে একটি মোটর সাইকেল আগুন ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটছে। গত বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
পড়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে মোটর সাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, রাতে থানা পুলিশের একটি টিম মোবাইল টহলে ছিলো। হঠাৎ কালুখালী চাঁদপুরের কাসেম মহাজনের ইটভাটার সামনের সড়কে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন একটি মোটর সাইকেলে আগুন চলছে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, হয়তো নাশকতার উদ্দ্যেশ্যে আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে যারাই ঘটনাটি ঘটিয়ে থাকুক না কেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































