ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৩০৫ Time View
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

রাজবাড়ী বার্তা ডট কম :
” কৃষক বাঁচা-দেশ বাঁচাও” এই স্লোগানে রাজবাড়ীতে জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটায় রাজবাড়ী জেলা কৃষকলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে রাজবাড়ী জেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আবুবক্কার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দল ক্ষমতায় না গেলে কারো পিঠের চামড়া থাকবেনা।দল করেন দলপর মধ্যে কোন ভেজাল করবেন না। দলাদলি ও গ্রুপিং করলে ক্ষতায় আসা যাবেনা।ক্ষমতায় আসতে হলে নোংড়ামি ছাড়তে হবে।দলের জন্য এখন থেকেই কাজ করতে হবে। কৃষকলীগের কোন সমস্যা হলে দলেী নেতৃবৃন্দ সমাধান করবে।শেখ হাডিনার হাতকে শক্তিশালী করতে হলে সবাই মিলে কাজ করতে হবে।আর সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন করা হবে।দেশে কোন অরাজকতা করতে দেওয়া হবেনা।আর আাপনারা সবাই ফিলিস্তিন বাডিদের জন্য দোয়া করবেন যেন এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়।
বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে কেন্দ্রিয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন,দলের মধ্যে কোন অনিয়ম,নিয়ম বহির্ভুত কোন কর্মকান্ড মেনে মেওয়া হবেনা।জেলায় কোন কারো সাথে দন্দ তৈরী হলে তা স্থানীয় নেতৃবৃন্দ সমাধান করবে।আমরা সহ সেটা মিমাংসা করবো। আমরা চাই রাজবাড়ী কৃষকলীগ যোগ্য নেতৃত্বে ভালোবএকটা অবস্থান তৈরী করবে,সেটা করতে পেরেছে তারা। আমাদের সময় রাজবাড়ীর কৃষকলীগ শক্তিশালী ছিল।কারন তখন কৃষকলীগ যারা করত তারা অনেক মেধাবী ও প্রবিন ছিল।তাই দলকে শক্তশালী করতে হলে সব ভেদাভেদ ভুলে নেতাদের সাথে একযোগে কাজ করতে হবে।
বর্ধিত সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। তিনি বলেন,রাজবাড়ী কৃষকলীগের যারা নেতৃত্বে রয়েছে তাদের নির্দেশনা মেনে কাজ করতে হবে।আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হলে এখন থেকে সব রেশারেশি বাদ দিয়ে এক হয়ে কসজ করার আহব্বান জানাম তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠিক হিজবুল বাহার রানা,কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা,সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আ. রাশেদ খান জাতীয় কমিটির সদস্য মো. সোয়েব আকন, এ্যাডভোকেট মো. মোবাশ্বের হোসেন, বালিয়াকান্দি উপজেলা কৃষললীগের সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন মিঠু, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ প্রমুখ। বর্ধিত সভায় জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১















































































































