রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রæপের(এসিজি) এর আয়োজনে রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে একটি কমিউিনিটি অ্যাকশন সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এসিজি সমন্বয়কারী মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা সাবেরা সুলতানা নাইচ, রাজবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম, বিদ্যালয়ের সমস্যা, কমিউিনিটি মনিটরিং, প্যাকটা অ্যাপস, সমস্যা চিহ্নিকরণ ও সমস্যা সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































