দৈনিক রাজবাড়ী সময় -এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক রাজবাড়ী সময় -এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত ৭ অক্টোবর নিউজ পোর্টাল দৈনিক রাজবাড়ীর সময় এর প্রথম বর্ষপূর্তি এক জমকালো অনুষ্ঠান রাজবাড়ী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দৈনিক রাজবাড়ী সময় -এর উপদেষ্টা মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ও রাজবাড়ী সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক নাসির উদ্দিন সরদারের পৃষ্টপোষকতায়। রাজ্জাকুল আলম ও হাসিবুল হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক আমাদের রাজবাড়ীর প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী কিন্ডার গার্টেন অধ্যক্ষ ও কচিকাঁচার আসর রাজবাড়ী সভাপতি জনাব নুরুল হক আলম, রাজবাড়ী একাডেমি সভাপতি সৈয়দ সিদ্দিকী রহমান, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদ সভাপতি ও কবি সালাম তাসির, রাজবাড়ী থিয়েটার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী জেলা জাসদ এর সভাপতি ও অরোণী সাংস্কৃতিক সংসদ সভাপতি মনিরুল হক। সাবেক জেলা পরিষদ সদস্য নাজুম হাসান মিন্টু, কোলা সদর উদ্দিন উচ্চবিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক কনক কুমার দাস, সাংবাদিক অতিথিদের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজবাড়ী বার্তা ডট কম-এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, রাজবাড়ী জার্নালের সম্পাদক ও প্রকাশক মোঃ কবির হোসেন, রাজবাড়ী ভয়েস সম্পাদক মোঃ খন্দকার রবিউল ইসলাম, মোঃ হাফিজুর রহমান দৈনিক নয়া কন্ঠ সহ-সম্পাদক, মোঃ সাজ্জাদ হোসেন দৈনিক আমাদের রাজবাড়ী ও দৈনিক নয়া শতাব্দী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি।
প্রতিনিধি মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি, মোঃ আলমগীর আরাফ ষ্টাফ রিপোর্টার, মোঃ জাহিদুল ইসলাম পিয়াল ষ্টাফ রিপোর্টার, মোঃ শাহারিয়ার রিয়াদ ষ্টাফ রিপোর্টার, কৃষ্ণ কুমার সরকার ষ্টাফ রিপোর্টার রাজু আহমেদ ষ্টাফ রিপোর্টার পল্লব রায় ফরিদপুর প্রতিনিধি, শামীম মোল্লা ষ্টাফ রিপোর্টার।
বর্ষপূর্তি এই অনুষ্ঠানে অতিথিগণ পত্রিকাটির জন্য শুভকামনা জানান এবং বিগত দিনের মতো সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রত্যাশা ব্যক্ত করেন। সমাজ উন্নয়ন সংস্করণ অগ্রযাত্রায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার অগ্র যাত্রায় সব সময় পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































