পাংশায় পদ্মা সেতুর ট্রেনে পাথর নিক্ষেপ করায় কিশোর আটক
- Update Time : ১০:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৪১৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে রাজবাড়ীর পাংশায় রাতুল শেখ (১৩) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ওসি সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত কিশোর রাজবাড়ী পাংশার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে এবং সে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী।
রাজবাড়ী জিআরপি থানা পুলিশ সুত্রে জানাগেছে, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন ইশ্বরদ্দি থেকে আসার সময় গতকাল শুক্রবার সকালে পাংশার কালিকাপুরে ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি এসি বগি দরজার গøাস ভেঙ্গে পড়ে। এ সময় ট্রেনে জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ছিলেন। পরবর্তীতে ওই কিশোরকে সনাক্ত করে গতকাল শুক্রবার সন্ধ্যায় আটক করেছে রাজবাড়ী জিআরপি পুলিশ।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































