বালিয়াকান্দির সোনাপুর বাজারে ভোক্তার অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা
- Update Time : ০৮:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ২৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান কর্তৃক বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পেঁয়াজ হাটে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার ও সোনাপুর হাট এলাকায় পেঁয়াজের পাইকারী বিক্রয় প্রতিষ্ঠান ও আড়ৎ পর্যায়ে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের মামা ভাগ্নে ট্রেডার্সকে তিন হাজার টাকা, মেসার্স কৃষি বীজ ঘরকে দুই হাজার টাকা, মেসার্স মাতৃ কৃষি ভান্ডারকে দুই হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ রাজবাড়ীর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































