দৌলতদিয়ায় পুলিশের চেকপোষ্ট ! ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ১০:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৪০৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ মোঃ রাকিব (১৯) নামে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি যশোর বেনাপোল পোর্ট থানা পুটখালী এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে।
থানা সূত্রে জানাযায়, রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট করে বাসে তল্লাশি করে ১৮ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার কর হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































