রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে “৭ম গণিত ও বিজ্ঞান উৎসব” অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“গণিত ও বিজ্ঞান চর্চা আমাদেরকে করে তুলবে বিজ্ঞান মনস্ক”- এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের “৭ম গণিত ও বিজ্ঞান উৎসব ২০২৩” অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মো: সোহাগ হোসেন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উৎসবে ৫৯ টি প্রজেক্ট ও ২২ টি দেয়ালিকা প্রদর্শিত হয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে এ উৎসব চলছে। ২০২০ সালে করোনা অতিমারির মধ্যেও অনলাইনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিজ্ঞান প্রজেক্ট, গণিত, ফিজিক্স, রসায়ন জীববিজ্ঞান ও বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক দেয়ালিকা, সুডোকু, বিজ্ঞান ভিত্তিক আর্টিকেল, বিজ্ঞান কুইজ, বিতর্ক ও রুবিক্স কিউব মোট ১২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































