পাংশায় অগ্নিকান্ডে নিঃস্ব ৩ পরিবার, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
- Update Time : ০৮:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। সোমবার (৪ সেপ্টেম্বর)
সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চার লক্ষীপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামাণিকের বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, নজরুল ইসলামের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর বাড়ির আব্দুল কুদ্দুস ও মনসুর রহমানের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হয় । এই ঘটনায় তিনটি পরিবারের ঘরে থাকা কোন সম্পদই রক্ষা করা যায়নি এবং ভুক্তভোগী তিনটি পরিবারের দাবি প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাংশা ফায়ার স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এবং ঘটনাটি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































