দৌলতদিয়ার হেডরন কেমিক্যাল কারখানায় আগ্নিকান্ড
- Update Time : ০৯:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হেডরন কেমিক্যাল কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
হেডরন কেমিক্যাল ফোর ম্যানেজার মো. জাহিদ বলেন, কেমিক্যাল কারখানায় ৩-৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্রয়লারে হিট হয়ে হঠাৎ আগুন লেগে যায়। আমাদের এখানে একট্রলিক সিট তৈরি করা হয়। তিনি আরও বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা কারখানার সবাই মিলে প্রথমে আগুন নেভাতে চেস্টা করি, পরে আগুনের পরিস্থিতি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকলে ১০ মিনিট পর গোয়ালন্দ ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের আনুমানিক ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হেডরন কেমিক্যাল নামের একটি কারখানায় ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা খানেক চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ধারনা করছি ইলেকট্রনিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































